সুকুমার হালদার
আজ কবিতা লিখতে খুব চেষ্টা করছি
আজ পোড়া গদ্য শুধু সামনে আসছে
আজ শব্দগুলো কিছুতেই ছকে পড়ছে না
আজ শব্দগুলো কেউ পোষ মানছে না
আজ নারী নদী জল
সমুদ্র পাহাড় পর্বত
মেঘ জ্যোৎস্না আকাশ
চাঁদ তারা পূর্ণিমা
প্রেম ফুল ছুরি
রক্ত ঘাম কষ্ট
চোখ মুখ ঠোঁট
জনগণ রাজনীতি বুদ্ধিজীবী
সংবাদপত্র টিভি সোস্যাল মিডিয়া
গাছ পাখি নৌকো
শীত গ্রীষ্ম বর্ষা
ঘাস শিশির কুয়াশা
সমস্ত শব্দগুলোর গায়ে পোড়া পোড়া গন্ধ
আজ পোড়া শব্দগুলো নিয়ে কবিতার মালা হচ্ছে না
আজ ক্রমশ কবিতার খাতাটাও দাহ্য হয়ে উঠছে
আজ শুধু ঘর পোড়া কপাল পোড়া
আজ শুধু মন পোড়া হৃদয় পোড়া
আজ শুধু বাজার পোড়া ইতিহাস পোড়া
আজ শুধু পুরাণ কোরান বাইবেল পোড়া
নানান ইত্যাদি প্রভৃতিদের পোড়া মনে পড়ছে
আসলে আজ আমার কালি পুড়েছে
আজ আমার কলম পুড়েছে
আজ আমার মন পুড়েছে!
Sukumar Halder
4/1 Jadavgarh, Haltu
Kolkata -700078
Mobile -8240147733
What's app -9674787128
No comments:
Post a Comment