Showing posts with label বৃষ্টি অনাসৃষ্টি--ডঃ তাপস কুমার সরকার. Show all posts
Showing posts with label বৃষ্টি অনাসৃষ্টি--ডঃ তাপস কুমার সরকার. Show all posts

Thursday, 8 September 2022

বৃষ্টি অনাসৃষ্টি--ডঃ তাপস কুমার সরকার

বৃষ্টি অনাসৃষ্টি--
ডঃ তাপস কুমার সরকার


কি অপরূপ সৃষ্টি তুই
আয়না, তোকে একটু ছুঁই। 
ভিজিয়ে দিতে আজ আমায়
তোর কি কিছু আসে যায়!  

মেঘের উপর  মেঘের সাজ
রবির আলো কমেছে আজ। 
মুখটি ঢেকে এই আঁধারে 
হারাবো আজ বারে বারে। 

শরীর ভেজাস মিষ্টি বৃষ্টি
ভেজেনা মন কি  অনাসৃষ্টি! 
রিম ঝিম ঝিম প্রানের সুর 
কাছে আয় থাকিস না দূর। 

টিপটিপ টিপ পড়িস যখন
সোঁদা গন্ধে আকুল তখন। 
কেন জানিনা মনটা হারায়
ঝমঝম ঝম অঝোর ধারায়।

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...