Showing posts with label কঙ্কন গঙ্গোপাধ্যায়. Show all posts
Showing posts with label কঙ্কন গঙ্গোপাধ্যায়. Show all posts

Thursday, 8 September 2022

ভেবেছিলাম -- কঙ্কন গঙ্গোপাধ্যায়

ভেবেছিলাম
কঙ্কন গঙ্গোপাধ্যায়

ভেবেছিলাম রাত্রি শিথিল হলে
চাঁদ সরিয়ে ফিরবো তোমার কাছে
আমি তোমার বাউন্ডুলে প্রেমিক
কোঁচড় ভরে জোছনা রাখা আছে।

কাক সন্ধ্যায় সোনালী ধানক্ষেতে
ছড়িয়ে আছে আলোক পোড়া ছাই
এগিয়ে দেখি প্রবল শিশির ঝড়ে
নতজানু গাছ, জেগে আছে উতরাই।

ভেবেছিলাম একলা পাহাড় ভেঙে
উড়িয়ে ধ্রুবক ফিরবো তোমার দেশে
মেঘের চাদর জড়িয়ে দেব গায়ে
মাখিয়ে আতর হাওয়ার ছদ্মবেশে।

পৌঁছে দেখি তুমি কোথাও নেই
ঝড় মাতনে নিভে গেছে সব বাতি
ভ্রান্ত জাহাজ ভিড়ছে অজানা ঘাটে
অবাধ্য প্রেম, দেখায়নি বিচ্যুতি।

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...