Wednesday, 7 September 2022

মণিদীপা ভট্টাচার্য্য--তুমি চলে যাও

মণিদীপা ভট্টাচার্য্য--
তুমি চলে যাও

তুমি চলে যাও
দূর থেকে দূরে
আরও বহু দূরে
সরে সরে যায়
অযুত ইশারা
জানলার ফাঁক
জামের আচার
ফিঙে আসে এক
ঘোর লাগা রোদে
তুমি চলে যাও
দূর থেকে দূরে
পরিমিতি গড়ে
অবন্তী নগরে 
জারি গান সেরে
ম্যানগ্রোভ সেজে
থাকো না বলেই
ভালো বাসা বাসি
শঙ্খচিলের ঢেউ
শ্যাওলায় কাঁদে
ফিকে হয় আশা
জোনাকির আসা
উপল বিছিয়ে
আঁধারের আলো
যতদূর যায়
দূর বহুদূর
নোনা জল জানে
সুদূরের গানে
আজও ভেসে আসে
সরে যাওয়া মানে
রয়ে যাওয়া কাছে l


মণিদীপা ভট্টাচার্য্য
কলকাতা
যোগাযোগ : ৯৯০৩৩৮২৩৯৬

No comments:

Post a Comment

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...