রাখিবন্ধন
চিত্তরঞ্জন গিরি
সোনালী আলো সবুজ ঘাসের
শিশিরে -শিশিরে, খেলা করে উৎসুকে।
মিলনের ব্যঞ্জনার আর্তি
তরুলতারা দেয়, শাখাপ্রশাখায়-গাছকে।
লক্ষীর- বিষ্ণুপাদ, হনুমানের দৃঢ়- সংকল্পে
চেতনার বিপ্লব
চিরকালের উত্তরসূরী, ভগীরথের -গঙ্গা বৈতরণ
আঁকড়ে রাখা- কৃষ্টিই, অভিব্যক্তির -অভিযোজনে
সাড়া দিয়ে দেয়, নিত্য নতুন বৈপ্লবিক
আলোক জাগরণ ।
আত্ম-শুদ্ধিকে ,জাগিয়ে দিয়ে -
রামধনু আঁকে, গ্রীষ্মের সাথে -শীতের প্রেম -বন্ধন
বৈশাখ থেকে চৈত্র-পায়,ভরপুর নদীর লাবণ্য রেখায়
স্বস্তির সোস্থায়ন।
আলোর তারারা আগুনে খেলুক নদী-নদী খেলা
ধর্মের রঙ একই শামিয়ানায়-উড়ুক শ্বেত-পারাবতে
বিভেদের কালিমা যাক মুছে যাক
পাকিস্তান ভারত ইস্রায়েল বাংলাদেশে
শান্তির শুভ্র -মেঘ ,আছড়ে পড়ুক -ভাতৃত্বের স্বস্তিতে
কুয়াশার স্তরে আটকে যায় যে পথ
হয়ত- একদিন ,মানুষের বন্ধনে, প্রাণের আকুতিতে
নব পরিনয়ে- নেবে, এক বৃহৎ শপথ !
রাম- রহিমের ,আতসবাজি,মিলেমিশে যাক
গাঙচিলের শ্যাপলা -শালুকের ,শুভ্র -মেঘমালায়
আলোর উৎস থেকেই আলোর ঝর্ণা-ধারায় ।
ডাল-পালা গুলো, উদ্যত কন্ঠে, গাছকে বলে-
""আমরা তোমারই শাখা -প্রশাখা ,মাটির সাথে
শিকড়ের টান ,যুগ যুগ ধরেই জন্মকালীন ""
ঝড়ের দোলনে যে বিভেদ-সন্ত্রাস
রাখিবন্ধন-ই তা মিলনের ঐক্য -কলতান
জাইলেম ফ্লোয়েমের আত্মায়-বয়ে যাবে কাল
চির শাশ্বত -প্রাণস্পন্দন, মনুষ্যত্ব ই ,হবে -বহমান ।
No comments:
Post a Comment