সান্ত্বনা চ্যাটার্জি
ভয়টা তাকে ঘিরে থাকে সকাল দুপুর রাত।
সে এক ছোট্ট মেয়ে,মা নেই তার বাবাও গতো,
যদিও তাকে ঘিরে রাখে দাদা দিদির হাত।
জানেনা কেউ যখনই সে একলা থাকে,
এক কালো মেঘ আসে কাছে, চোখ পাকিয়ে ধমকে তাকে,
খোবলায় তারা নরম শরীর ,নোংরা নখে খিমচে ধরে,
ভয়ে তার গলার মাঝে
শব্দ কোনও বেডোয় না যে
সেই কালো হাত শাসন করে
ইশারাতেই বোঝায় তাকে…যদি বলিস কিছু …
মেয়েটা তো বোঝেনা যে
কেমন করে বলবে কাকে
সেই কালো মেঘ ঘনায় যখন
চেনা মানুষ অচেনা হয়
চোখ দুটো তার পাল্টে যে যায়
নখ গুলো তার নেকড়ের মনে হয়।।
No comments:
Post a Comment