অরুণ কুমার দাঁ
উচ্ছিষ্টে মন
বেকার যৌবন !
হাততালি দেয় সুখে
পেট পুড়ে যাক ভূখে !
অল্পে যখন খুশি
হুলো-মেনি-পুশি ।
ছড়িয়ে দাও ভাত
খুশিতে খাক কাক ।
সবাই মিলে ভাগে
কে কতটা আগে ।
সবাই থাকো চুপ
পুড়তে থাকুক ধূপ !
আমি তো আছি বেশ
মেরা মহান দেশ ।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment