Tuesday, 6 September 2022

আলমগীর সরকার লিটনের তিনটি কবিতা --

আলমগীর সরকার লিটনের তিনটি কবিতা --

স্বর্গেই তো আছি
=======================

দুচোখের দৃষ্টিময় ছায়া যতদূর যায়
একমুঠো স্বর্গের সুখ উপলব্ধি পাই!
অলিগলিতে চড়াই পাখি উড়াইলে
টুনটুনি কে খুঁজে পাওয়া যাবে না;
অথচ ধানশালিক হেসে হেসে বলে
কত ধানে- কত চাল- নাই রে পান্তা
ভাতে মাটির থাল; স্বর্গেই তো আছি
থাকব বুঝি চিরকাল; গায়ে যাদের
লাঠিয়াল গন্ধ- অলিগলিতে খেলতে
চাইবেই হা-ডু- ডু- কাবাডি আর কত?
খেলতে মজাই লাগে রক্ত দেখে কাঁদি
স্বার্থের মিরজাফর পিছন দিয়ে ভাগি।

০২ ভাদ্র ১৪২৯, ১৭ আগস্ট ’২২

অক্লান্ত ঘাস
==================

ভাদ্ররী মেঘলা আকাশ
বর্ণ চূড়ায় বিষাদের অনল
তবু পুড়ছে না মাটির মন
ভাদ্ররী মেঘলা আকাশ;

এই সরিষা ফুলের মাঠ
এতো বর্ষায় ভাসছে পাপড়ি
অথচ বৃষ্টির আনন্দ নেই;
যত সরিষা ফুলের মাঠ!

মেঘ শূন্য আঁধারে আর্তনাদ
ঘন রাতদুপুরে সর্বনাশ-
স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস!
বলো কে বায় বাতাস?

অলৌকিক প্রেম
====================

সবুজ আইল পাথার ঘেঁষে
চাঁদের গায়ে অমাবস্যার
এক অদ্ভূত অলৌকিক প্রেম
স্বপ্নের ঘুমে খেলে যত গেম!
পেত্নী ভূতের হাসিটা বেশ-
তারপর রাক্ষস চোখে বোতলে
বোতলে তাজা রক্ত পান করে;
সেই রক্তের স্বাদ গন্ধ বাতাসে
ভাসমান দীঘল স্বপ্ন পূর্ণ হচ্ছে
সবজান্তা রাক্ষস অন্যভাবে রক্ত
খাচ্ছে- অথচ ভীত আমজনতা,
সাহস জাগাও অলৌকিক প্রেম।

১০ ভাদ্র ১৪২৯, ২৫ আগস্ট ’২২

No comments:

Post a Comment

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...