জয়িতা ভট্টাচার্য
ভ্রমণ সংক্রান্ত কথা উঠলেই চোখ থেকে খসে পড়ে ছোটোবেলা।
পাহাড়ে গেলে ঘাসের ফাঁকে পাথর।উরু পথ ঘেঁষে তোমার জঙ্ঘাবিজয়। নাভিতে লালচে দাগ।জলের সঙ্গে এখন আড়ি।
ধ্বস নামে জংলি পথে যেখানে নদীর পাশে রেখে আসি আমার কাটা আঙুল।
ভ্রমণের কথা লেখা থাকে হোটেলের পর্দা,আয়নার টিপে।
প্রতিটা প্রয়াগে স্বমেহনের পুণ্য লেগে থাকে।
বেড়াতে যাবার সময় খুলে রাখি দুটো পা।
বারান্দায় বসে বসে দেখি তোমার খবর।
হাজার হাজার পা ভ্রমণ করে শত শত শঙ্করাচার্য হয়ে মক্কা থেকে মদিনা।
শত শত ইঁদুরের দল নেমে যায় সমুদ্রের বাঁশি শুনে।
আমার যুবতী শেষ হলে চলে যাই যেখানে তুতানখামেন তোমার।
সমস্ত ভ্রমণ শেষে পড়ে থাকে এঁটো খেত।
No comments:
Post a Comment