Thursday, 8 September 2022

ভালোবাসাবাসি--দীপঙ্কর বেরা

ভালোবাসাবাসি--
দীপঙ্কর বেরা 


যার জন্য আমি শুধু ভেবে মরি  
তার তো পাই না সাড়া
ভাবনার রঙে কত কিছু ভেবে
আজ আমি সঙ ছাড়া।

মনের ভেতরে একা একা থাকি
তাকেই চাই যে কাছে
আকাশ কুসুম ভাবনা সাগরে
তার তো পরশ আছে,

সেই পরশের হৃদয়ে হারায় 
আমার মনের জ্বালা
সারাদিন বসে তাই গেঁথে যাই
জীবন গড়ার মালা।

জানে সব কিছু তবু সে মানে না
যাতনা বুকেতে ধরে 
ভান করে যায় ভালো আছে খুব
মনের মুখোশ পরে।

ভাবনা যে তবু বলে যায় কথা
তুমি বসে আছ বুকে
ভালোবাসি আমি ভালোবাসো তুমি
থাকব আমরা সুখে।

No comments:

Post a Comment

দেবব্রত রায়ের তিনটি কবিতা --

দেবব্রত রায়ের তিনটি কবিতা -- ১ পাখিদের গণসংগীত সূর্যের দিকে পিঠ পালটানোর মুহূর্তে  দুষ্টু আত্মারা তোমাকে ছেড়ে চলে যায়  কারণ,ওই ...