নীরব পরিশ্রম
মোহিত ব্যাপারী
কাজ কর আনন্দে।
প্রফুল্ল রাখ মন।
কঠোর পরিশ্রমই জীবনের মূলমন্ত্র।
অন্যথায় নেই সমাধান।
চল গাই পিঁপড়ের গান।
কানে কানে মৌমাছির গুঞ্জরণ।
পিঁপড়েরা সার বেঁধে খাবারের সন্ধানে।
মৌমাছি উড়ে যায় ফুলে ফুলে।
টুকরো টুকরো খাবার মুখে করে
জড়ো করে বাসাতে।
নীরবে বয়ে যায় জীবনের ভার।
মজুত করে নেয় খাদ্যের সম্ভার।
ফোঁটা ফোঁটা মধু মুখে এনে
মৌমাছি বাসা বাঁধে তার।
নীরবেই কাজ করে যায়।
মানুষ এসে চাক ভেঙে নেয়।
প্রতিবাদে গর্জে ওঠে সে।
তবু ভেঙে পড়ে না।
নীরবেই শুরু হয় নূতন যাত্রা।
নীরব পরিশ্রমেই নূতন বাসা বাঁধা।
No comments:
Post a Comment