(১)
অলেখা কাগজ
আমার ছেলেবেলা ছিল
আমার দুরন্ত স্বপ্ন ছিল
আকাশ'--তোমাকে ঘিরে-------।
আমার অধীর অপেক্ষা ছিল
একটি মিষ্টি সকালের জন্য;
আমার দুরন্ত পথচলা ছিল'
একটি ঝরণার জন্য!
আমার শব্দরা ভিড় জমাতো
কচি কোমল ধানের শীষে
শুধু নবান্নের জন্য!
হঠাৎ কখন কোন ফাগুনে
তোমার হাতে হাত রেখে ছিলাম,
আমি জানি না।
দুধে-আলতা'জলে
কখন পা ভিজিয়ে ছিলাম
আমি জানি না।
"লজ্জা জড়ানো চোখে"
তাকিয়ে দেখেছি-
তোমার মায়া ভরা অপলক দুটি চোখ'
ঘিরে রয়েছে আমাকে।
সেদিন বুঝেছিলাম
আমি বধূ,
তুমি আমার বধূয়া
দায়িত্ব ভরা'--এক স্বাভিমান।
এ পরম পাওয়া
শুধু তোমার জন্য;
আমি জানি আমি মৌমিতা,
আমি চঞ্চল!
আমি স্বপ্ন দিয়ে
রাঙিয়েছি--আমার জগৎ,
আমার ফাগুন!
হঠাৎ আষাঢ়ী রাতে প্রথম বর্ষা
চারিদিকে ঝর ঝর জল!
নিভেছে তারার আলো,
থেমেছে জন কোলাহল;
নীরব নিশুতি রাত!!
তন্দ্রায় মগন চরাচর
জোনাকিররা তিতি ফেরে
আলো দিতে আঁধারে
জানলায় থেকে থেকে
হিম হাওয়া মেদুর আনে
তন্দ্রা নিয়ে আসে আঁখি ঢল ঢল
নীরবের মাঝে তাই
গোপন নীরবতা
তোমায় খোঁজে বেড়িয়া অঞ্চল;
সহসা চেয়ে দেখি তুমি নাই কাছে আর!!
আধো-আলো আধো ছায়ায়
আমি একা!---শুধু একা!
শুয়ে আছি বিছানায়!
বিস্তর জগৎ খানি
মোড়ানো সাদায় সাদায়,
এক অলেখা কাগজ!!
আর কিছু নয়-------!!!
(২)
শুধু তোমার জন্যে (হেরোইন)
আমার দৈনন্দিন কাটে
শুধু তোমার জন্য।
আমি জানি,
তুমি আছো বলে আমার বেঁচে থাকা;
এ সংসার, এ জীবন অত্যন্ত নিকষ,--ব্রাত্য.....
কেবল যাদুময়তার রেশ আছে
তোমার স্পর্শে-তোমার সুখটানে........।
হে আমার প্রিয়জন,
সকলের অজ্ঞাতে
কেমন নিরালা নিবেশে
আমি তোমার কাছে আসি,
তারপর এক টুকরো কাগজের সাহায্যে,
চাদরের আড়ালে'অগ্নিফলকে
ধোঁয়ার বেষ্টনীতে
তোমার মত্ত শিহরণ,
আহামরি হয়ে ওঠে
আমার সমস্ত শরীর!
কেমন পাংশু বর্ণে
স্ফীত হয় আমার শিরা উপশিরা..!!!
তোমাকে ভালোবাসার ইচ্ছা তখন
আরো প্রগাঢ় হয়।
মনে হয় আরো শক্ত হাতে
তোমাকে জাপটে ধরি!
ঠিক হৃদয় আমাকে যেমন
ধরে থাকে।
কখনো কখনো মনে হয়
হৃদয়ের থেকে আরও বেশি!
আমি জানি,
তোমার স্পর্শে জাদু আছে
কি এক আবিলতায়
আমাকে একেবারে
কেমন বিবশ ক'রে তোলে,
মত্ত মদিরায় নিমগ্ন কোরে তোলে!
আমি আমার সুখরাজ্য ফিরে পাই------।
আমার চারপাশের অনভিজ্ঞ বন্ধুরা
যারা এ অমৃতের স্বাদ বোঝেনি,
তারাই কেবল অহরহ কান ঘেঁষে
আমায় কি সব সাবধান বাণী আওড়ায়,
--বলে, ওতে নাকি আমার ধ্বংস,-আমার মৃত্যু---
মৃত্যু---??
ওসব বুজরুকি।
এ নৈরাশ্যতায় আমি বিচলিত হই খুবই কম;
কারণ, আমার প্রিয়জন
আমাকে তার স্পর্শে
এতটা বুঁদ করেছে যে
আমার কাল ব'লে
কোন খেয়ালই থাকেনা;
--আমি জানি,
তুমি আমার বিত্ত বৈভব
খ্যাতি , মান, যশ;
যতই ওতে থাক ফণী-উষ্ণীশ।
__নিরাপদ
No comments:
Post a Comment